1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন

লালপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে গোপালপুর পৌরসভার বিজয়পুর সড়কের চকিদার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক মো. সোহাগ হোসেন সুইট (২১) উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট গত ১৯ জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সোমবার দুপুরে বিজয়পুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুইট নিখোঁজ থাকার বিষয়ে তার পরিবার সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসে। এ সময়ই রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরিবার নিশ্চিত করে এটি সুইটের মরদেহ। তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com