1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

লালপুর এ জামায়াতে ইসলামী’র নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় লালপুরের মধুবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ মুহাম্মদ আফজাল হোসেন ও সহকারী সেক্রেটারি মহাসিন আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন,
“দেশের মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। এজন্য প্রয়োজন ফেয়ার ইলেকশন, লেভেল প্লেয়িং ফিল্ড এবং ভোটারদের আস্থার পরিবেশ নিশ্চিত করা। জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে এবং সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।”

আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের করণীয় নির্ধারণের উদ্দেশ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com