1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে ডিবি,র বিশেষ অভিযানে ৩জন চোর গ্রেফতার সহ ৩টি চোরাই ইজিবাইক উদ্ধার

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ১৯মে সোমবার বিভিন্ন সময় লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কালীগঞ্জ থানার ইজিবাইক চুরি মামলার আসামী ০১ মোঃ জাহিদুল হক (৩২),০২ মোঃ রবিউল ইসলাম (২৫), ০৩ মোশারফ হোসেন (৩৩) কে গ্রেফতার করে।

বাদী মোঃ তমিজ উদ্দিন (৪৩), পিতা: মৃত জয়নাল আবেদিন, গ্রাম- বারাজান (০৭ নং ওয়ার্ড) , থানা- কালীগঞ্জ, জেলা -লালমনিরহাট এর ছেলে মোঃ আদম আলী (১৭) গত ০৭/০৪/২০২৫ইং তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় কালীগঞ্জ থানাধীন সুকানদিঘী ইজিবাইক স্ট্যান্ডে ০২ জন অপরিচিত যাত্রী নিয়ে চন্দ্রপুর উদ্দেশ্যে রওনা করেন। চন্দ্রপুর যাওয়ার পথে পথিমধ্যে বারাজান মালির ধাম নামক স্থানে ইজিবাইকের চাকা পাংচার হয়। উক্ত অপরিচিত ০২ জন যাত্রী ইজিবাইকের চাকা ঠিক করিয়া নিয়া আসতে বলেন। একপর্যায়ে বাদীর ছেলে উক্ত অপরিচিত ০২ জন যাত্রীর কথা মত সুকানদিঘী বাজারে চলে যায়। বাদীর ছেলে ইজিবাইকটি মেরামত করে যাত্রীদের নিয়ে চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দেয়। উক্ত তারিখ রাত্রী অনুমান ০৮.০০ ঘটিকার সময় চন্দ্রপুর বাজারের পৌঁছা মাত্রই অপরিচিত ০২ জন যাত্রীর মধ্যে ০১ জন যাত্রী ইজিবাইকের ভিতরে বসিয়া থাকে এবং অপর একজন যাত্রী চা খাওয়ার জন্য চায়ের দোকানে বাদীর ছেলে সহ যান। সু-কৌশলে অপরিচিত যাত্রীদের মধ্যে একজন বাদীর ছেলেকে চা পান করানোর কথা বলে চায়ের দোকানে নিয়ে যান এবং অপর জন ভিকটিমের চোখ ফাঁকি দিয়ে ইজিবাইটি নিয়ে পালিয়ে যান। উপরোক্ত ঘটনার বিষয়টি বাদীর ছেলে বাদীকে জানালে বাদী স্থানীয় ভাবে খোজ খবর করে ব্যর্থ হয়ে, ১৮মে রোববার কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার ও জেলা গোয়েন্দা শাখার একটি দল তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত আসামীদের গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীগণ আন্তঃজেলা অটো/ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য।

ইতিমধ্যে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার সদস্যরা চোরচক্রের পাশাপাশি ০৩(তিন) টি চোরাইকৃত অটো (বাদীর চুরি যাওয়া অটো সহ) উদ্ধার করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com