1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে তিন সাংবাদিকের উপর কিশোর গ্যাং হাবিব বাহিনী

Abdul Barek
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে তিন সাংবাদিকের উপর কিশোর গ্যাং হাবিব বাহিনী হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ১৬ মে সকালে সাপ্টিবাড়ী বাজারে তথ্য সংগ্রহে গেলে কিশোর গ্যাং হাবিব বাহিনী তাদের উপর হামলা করে।তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিন সাংবাদিক হলো দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য,দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ। এলাকাবাসী জানায়,আজ সকালে সাপ্টিবাড়ী বাড়ী এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব দল বল নিয়ে আয়ুব আলীর বাড়ীতে হামলা,লুটপাট করে ও অগ্নিসংযোগ করে।এমন সংবাদের খবর শুনে তিন সাংবাদিক সাপ্টিবাড়ীতে ভিডিও ধারন করতে গেলে কিশোর গ্যাং লিডার হাবিব দলবল নিয়ে মামলা করে।পরে তিন সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে বলেন,কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com