1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

লালমনিরহাটে পুলিশের পৃথক বিশেষ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাপ বিভিন্ন মাদকদ্রব্যসহ ৩ জন গ্রেফতার

মোঃআশরাফুল আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক পৃথক বিশেষ অভিযান পরিচালনাকালে ১০২ (একশত দুই) বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাপ সিরাপ  ও ০২কেজি ৩০০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা)’সহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়,
 ২২শে আগস্ট শুক্রবার,লালমনিরহাটের  হাতীবান্ধা থানা,পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে হাতীবান্ধা থানাধীন ০১নং বড়খাতা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের পূর্ব সারডুবি মৌজাস্থ জনৈক মোঃ মাজেদুল ইসলাম(৩৫) এর বসতবাড়ীর ভিতর উঠানে দক্ষিণ পার্শ্বে দেওয়ালের সাথে হতে আসামী ০১। মোঃ মাজেদুল ইসলাম (৩৯)-কে গ্রেফতার সহ ৫০  বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
 ২২শে আগস্ট শুক্রবার অপর ঘটনায়  লালমনিরহাট সদর থানা,পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ি ইউনিয়নের সাদেকনগর মৌজাস্থ শিমুলতলা মোড়ে কুড়িগ্রাম টু রংপুর গামী পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ আব্দুল মজিদ (২৮)-কে গ্রেফতার সহ ৮০০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
এবং ২৩শে আগস্ট শনিবার  লালমনিরহাট সদর থানা,পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার সদর থানাধীন ০৭নং রাজপুর ইউনিয়নের কিসামত চিনাতুলি গ্রামের ধৃত আসামী মোঃ বাবলু মিয়া(২৮)এর বসত বাড়ী হতে ৫২ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাপ সিরাপ  এবং ০১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারসহ মোঃবাবলু মিয়াকে গ্রেফতার করা হয়।
ধৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com