1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে মাদক বিরোধী পৃথক অভিযানে মাদকসহ ২জন গ্রেফতার

মোঃআশরাফুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলার সুযোগ্য সুপার জনাব,মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ বোতল ফেন্সিডিল’সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার। ১৯মে সোমবার লালমনিরহাট সদর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের দক্ষিন শিবের কুটি (০৩নং ওয়ার্ড) ওয়াপদা বাজারের পূর্ব পার্শ্বে অবস্থিত আপন টেইলার্স এর সামনে পাকা রাস্তার উপর পুলিশ চেক পোস্ট হতে আসামী ১। মোঃ আশরাফুল ইসলাম (৩০)-কে গ্রেফতার সহ ৯০ (নব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই তারিখে হাতিবান্ধা থানার পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাধীন ৪নং ওয়ার্ড, দক্ষিন গড্ডিমারী মৌজাস্থ দিঘীরহাট বাজারে চৌরাস্তার মোড় হতে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার’সহ আসামী ১। মোঃ অতিয়ার (৪৮)-কে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানায়, উদ্ধার কৃত মাদক সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং পুলিশ সুপার মহোদয় , শ্লোগান দিয়েছেন “মাদককে না বলুন ” মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com