1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

লোহাগাড়া উপজেলায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সুমন মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। দিবসটি উপলক্ষে ৩ সেপ্টেম্বর
(বুধবার) বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টা থেকে উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসিস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। সেখানে দলীয় নেতাকর্মী জমায়েত হওয়ার পর বিকেল ৪ টায় র‍্যালি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে লোহাগাড়া থানার রাস্তার মাথাস্থ মাসাবী রিসোর্টের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। র‍্যালী ও সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নাজমুল মোস্তফা আমিন। এসময়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য
ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আসহাব উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ সংগ্রামের পর আমরা কোনরকম ভয়ভীতি ছাড়া আনন্দ উল্লাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। এই দীর্ঘ পথচলায় বিএনপি অনেক উত্থান-পতন, সংগ্রাম ও অর্জনের সাক্ষী। আমাদের বিশ্বাস দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের আন্দোলন  সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা অঙ্গীকারাবদ্ধ। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও একতাবদ্ধ  হয়ে জনগণের পাশে থাকার আহবান জানান তিনি । এসময় উপজেলা,ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com