1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

শাজাহানপুরে ডিবির অভিযানে মাদকসহ ইউপি সদস্য রঞ্জু গ্রেফতার

Md Rakibul Islam
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হয়েছেন এলাকায় পরিচিত ‘মাদক ব্যবসায়ী’ আব্দুল খালেক রঞ্জু (৫০)।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে আড়িয়া বাজার এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত রঞ্জু শাজাহানপুর উপজেলার মাড়িয়া উত্তরপাড়া গ্রামের গোলাম রহমানের ছেলে এবং উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রঞ্জুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

নতুন এ ঘটনায় শাজাহানপুর থানায় যথাযথ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com