1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

খালিদ হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন।
‎রবিবার(২৮ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সহনশীল ও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান তিনি।
‎তারেক রহমান বলেন, “ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের নাগরিক হিসাবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।”
‎হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা সবাই উৎসবের আনন্দে নির্ভয়ে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা পালন করুন।”
‎বিএনপি নেতারা সবসময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিশ্বাসী উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের পাশাপাশি নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।”
‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার শুভেচ্ছাকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com