1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

শাল্লায় জমিয়তের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: মোঃ ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

জমিয়তে উলামায়ে ইসলাম শাল্লা উপজেলা শাখার উদ্যোগে  উপজেলা গণ মিলনায়তনে ১৪ জুন শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা ইকরাম হোসাইন এর সভাপতিত্বে , সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ ও যুব জমিয়ত শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা আশিকুর রহমান আশিকী এর যৌথ  সঞ্চালনায় কর্মী সমাবেশ২০২৫ অনুষ্ঠিত হয়।

 

  সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় জমিয়ত মাওলানা আব্দুর রব ইউসুফী।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় জমিয়ত ও সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসন থেকে সংসদ সদস্য পদ প্রার্থী জননেতা ড. মাওলানা শুয়াইব আহমদ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় জমিয়ত মাওলানা জয়নাল আবেদীন।

 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় জমিয়ত  মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এমদাদুল্লাহ্ শায়খে কাতিয়া।

 

উক্ত কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহ-সভাপতি দিরাই উপজেলা জমিয়ত মাওলানা মহিউদ্দীন কাসেমী সহ সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ।

 

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই—শাল্লা (সুনামগঞ্জ—২) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ড.শুয়াইব আহমদ  কর্মী সমাবেশে বলেন স্বাধীনতার ৫৩ বছরে দিরাই শাল্লা নির্বাচনী  এলাকার মানুষের সার্বিক উন্নয়নে তেমন কোন কাজ করা হয়নি, গড়ে উঠেনি জনসাধারনের চলাচলের জন্য রাস্তাঘাট, শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা সেবার জন্য ভালমানের হাসপাতাল। সব কিছু থেকেই  বঞ্চিত রয়েছে দিরাই শাল্লার মানুষ।  রাস্তা না থাকায় দিরাই থেকে শাল্লা আসতে মানুষের অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়। বর্ষার মৌসুমে পানিতে সাঁতার কাটে পার হতে হয় ,শীত মৌসুমে ধুলায় সাতার কাটতে হয়।

 আপনারা আওয়ামীলীগ ও বিএনপিকে সরকারে এনেছিলেন কিন্তু ইসলামিক কোন দল বাংলাদেশে এখন  পর্যন্ত সরকার গঠন করার সুযোগ পায়নি। এখন সুবর্ণ সুযোগ এসেছে মানুষের জন্য কাজ করার। সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটি ইসলামিক সরকার প্রতিষ্ঠা করুন। একই প্লাটফর্মে থেকে কুক্ষিগত ক্ষমতার পরিবর্তন করে পিছিয়ে পড়া দিরাই শাল্লাবাসীর সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনার সুযোগ দিন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com