একটি হাঁস বদলে দিতে পারে একটি পরিবার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে হাঁস বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা রসুলপুর শাখার ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে ১৯ মে মঙ্গলবার সকাল ১০ টায় ৩০ টি পরিবারের মাঝে ৬০০ শতটি হাঁসের বাচ্চা বিনামূলে বিতরণ করা হয়েছে।
এসময় এরিয়া ম্যানেজার শাহ্ শফিকুল ইসলাম বলেন, ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচির আওতায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুবিধাভোগীদের মাঝে হাঁসের বাচ্চা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্র, বিশেষ করে নারীদের, বিকল্প আয়ের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করে তোলা।
কর্মসূচিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিকল্প আয়ের উৎস হিসেবে ৩০ টি পরিবারের মাঝে মোট ৬০০ হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এর মধ্যে প্রতিটি পরিবারকে ২০টি করে হাঁসের বাচ্চা বিনামূল্যে দেওয়া হয়েছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্দেশ্য হলো-পিছিয়ে পড়া মানুষগুলো যাতে তাদের স্বাভাবিক কাজের পাশাপাশি বিকল্প আয়ের পথ খুঁজে পায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। সেই লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং এই হাসের বাচ্চা বিতরণের কার্যতক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রানীসম্পদ কর্মকর্তা ডা: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি সাদিয়া অাফরোজ এরিয়া ম্যানেজার প্রগতি, এরিয়া সিনিয়র শাখা ব্যবস্থাপক শাহ্ শফিকুল ইসলাম, (দাবি) শাহাদাত হোসেন, সিনিয়র শাখা ব্যবস্থাপক (বিসি ইউপি), মীমা খাতুন, সিও প্রগতি (বসতি), প্রভাষক আঃ সবুর, জালাল উদ্দীন, শাখা হিসাব কর্মকর্তা সহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, হাঁস পালন সহজ হওয়ায় গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য এটি একটি টেকসই আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে।
ব্র্যাকের এই কর্মসূচির সুবিধাভোগীরা জানান, হাঁস পালন করলে তারা অতিরিক্ত আয় করতে পারবেন এবং এতে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।