1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :

ভাঙ্গায় নকল কসমেটিক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা সহ পণ্য ধ্বংস

মোঃ শওকত আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে নকল ও নিম্নমানের কসমেটিক পণ্য উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মো. রেজাউল মাতুব্বর (৪৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মে) রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভবনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নকল কসমেটিক তৈরির সময় রেজাউল মাতুব্বরকে হাতেনাতে আটক করা হয়।
তিনি নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দী গ্রামের আছমত মাতুব্বরের ছেলে। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের কসমেটিক পণ্য জব্দ করা হয় এবং জনসম্মুখে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে ওই ভবনে পরিচালিত সকল অবৈধ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকারে মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।
অভিযানে ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষা, আলামত জব্দ ও ধ্বংস কার্যক্রমে সহযোগিতা করেন।
ভাঙ্গা থানার ওসি (তদন্ত) আল আমিন বলেন, “জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল ও নকল কসমেটিক উৎপাদনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে ভেজাল ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে এবং জনস্বাস্থ্য আরও সুরক্ষিত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com