চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শিক্ষার পরিবেশ ও গুণগত মান আরও বেগবান করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ১৮ মে উপজেলা কনফারেন্স রুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়েজীদ – বিন-আখন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদরাসার সুপারগন উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, কিশোর অপরাধ রোধ এবং মানসম্মত পাঠদান বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।