1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

শিবগঞ্জে পাগলা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর তত্তিপুর শ্মশান ঘাট থেকে একটি ভাসমান অবস্থায় গর্ত গলিত একটি লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। ১৬ মে শুক্রবার সকালে সনাতন ধর্মাবলম্বীরা গোসল করতে গিয়ে পাগলা নদীর তত্তিপুর শ্মশান ঘাটে একটি লাশ পানিতে ভাসতে দেখতে পেলে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লাশটির পরনে লুঙ্গি ও শার্ট ছিল। তার গলায় দড়ি দিয়ে দুটি বালুর বস্তা বাধা ছিল। অর্ধ গলিত মরদেহটি পুলিশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। শিবগঞ্জ থানা পুলিশ জানায়, লাশটি নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। কে বা কারা মেরে নদীতে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। অভিযোগ পেলে পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com