1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

শিবগঞ্জে বিএনপির মহিলা সমাবেশ হাজার হাজার মহিলার ঢল

কামরুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মহিলাদের ঢল।  গতকাল
রবিবার বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব,
 জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল ও আব্দুল হান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম. আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজমেরী তুহিন এবং পৌর মহিলা দলের সভাপতি ছামছুন্নাহার প্রমুখ।
সমাবেশে জানানো হয়, ধানের শীষ প্রতীকের প্রতি নারী ভোটারদের সম্পৃক্ত করতে উপজেলা বিএনপি এই বিশেষ কর্মসূচি হাতে নেয়। নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও ধানের শীষ মার্কার দাওয়াত পৌঁছে দিবেন।
উল্লেখ্য, উপজেলা বিএনপির আয়োজনে ২৯ আগষ্ট হিন্দু সমাবেশ ও ৩০ আগষ্ট ওলামা-মাশায়েখ সমাবেশেও হাজার হাজার মানুষের উপস্হিতি ছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com