1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে যৌতুকের ৫ লক্ষ টাকা না পেয়ে স্ত্রীকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

এনামুল হক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা থানায় অভিযোগ।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের রামপুর ভালুঞ্জা বালিকা পাড়া গ্রামের আজিজুল মন্ডলের  মেয়ে জেরিন আক্তার (২০) এর সঙ্গে গত ৩ বছর পূর্বে পার্শ্ববর্তী পিরব ইউনিয়নের পালিকান্দা মন্ডলপাড়া গ্রামের রেজাউল করিম এর ছেলে রুহুল আমিন (২৫) এর সঙ্গে বিবাহ হয়। তাদের সংসার করাকালে মাঝে মধ্যে তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো স্বামী রুহুল আমিন তার স্ত্রী জেরিন আক্তার এর নিকট থেকে ৫ লক্ষ টাকা যৌতুকের দাবি করে। যৌতুকের টাকা দিতে না পারায় গতকাল দুপুরে স্বামী রুহুল আমিন ও তার শশুড় রেজাউল করিম জেরিনকে বেধরক ভাবে লাঠি দিয়ে মারপিট করে। জেরিন এর নাকেও চোখের উপরে আঘাত করলে তাকে রক্তাক্ত অবস্থায় শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেয়। এব্যাপারে জেরিন আক্তার বলেন, আমার বাবা গরীব মানুষ। ৫ লক্ষ টাকা যৌতুক দেওয়ার মতো আমার বাবার সামর্থ নেই। এই কথা বললে স্বামী ও আমার শ্বশুর আমাকে মারপিট করে আহত করে । একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com