1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

শীত উপেক্ষা করে বোরো ধান আবাদ

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

বরাবরের মতো তীব্র শীত অপেক্ষা করে নরসিংদীর মনোহরদীতে বোরো ধান আবাদ করছেন কৃষকরা।জমিতে সেচ,হালচাষ,সার প্রয়োগ,বীজ উঠানো ও প্রস্তুতকৃত জমিতে ধানের চারা রোপণে কর্মতৎপরতা শুরু করেছেন নরসিংদীর মনোহরদীর কৃষকরা।সকালের কুঁয়াশা ঢাকা শীত উপেক্ষা করে সন্ধ্যা অবধি বোরো জমি প্রস্তুত ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে,কৃষকেরা পাওয়ার টিলার,ট্রাক্টর ও মইয়ের সাথে কলাগাছ জুড়ে জমি আবাদের উপযোগী করছে।কেউ কেউ জমিতে কোদাল দিয়ে আইল ছাঁটছেন আবার কেউ কেউ জমিতে জৈব সার দিতে ব্যস্ত রয়েছেন।পরিপূর্ণ শীতে মাঘ মাসের শুরু থেকেই মনোহরদী অঞ্চলে ইরি-বোরো ধানের চারা রোপণ করা হয়ে থাকে।গত আমন ধানের দাম ভালো পাওয়ায় প্রচণ্ড শীত উপেক্ষা করেই ভালো দাম পাওয়ার আশায় আল্লাহর উপর ভরসা করে কৃষকেরা জমি তৈরীসহ নানা কার্যক্রম শুরু করেছেন।খিদিরপুর অঞ্চলের কৃষক লাল মিয়া জানান,বোরো ধান রোপণে দিন-রাত পরিশ্রম করতে হয়।তিন-চার দিন পরপর সেচ দিয়ে পানি দিতে হয়।আশা করা যায় বোরো ভালো আবাদ হলে কৃষকেরা লাভবান হতে পারবে।

মনোহরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,এ বছর উপজেলায় ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৪৮ হেক্টর জমিতে।যা গত বছরের চেয়ে ২৮ হেক্টর বেশী।অনুকূল আবহাওয়া থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮ হাজার ১২০ মেট্রিক টন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার জানান,লক্ষ্যমাত্রার প্রায় ৬০ ভাগ জমিতে বোরো আবাদ সম্পন্ন হয়েছে। আগামী ১৫/২০ দিনের মধ্যে বাকী আবাদ সম্পন্ন হবে।গত আমনের উৎপাদন ভালো হওয়ায় এবং পাশাপাশি উৎপাদিত ফসলের বাজার মূল্য ভালো পাওয়ায় এবার কৃষকেরা উৎসাহ নিয়ে বোরো আবাদ শুরু করেছেন।উপজেলা কৃষি অফিস কর্তৃক কৃষকদের বোরো চারা রোপণ করাসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে।শীতের কারণে ফসল ও বীজতলার তেমন কোন ক্ষতি হয়নি।তাই লক্ষ্যমাত্রা পূরণে প্রভাব পড়ারও সম্ভাবনা নেই বলে জানান এই কৃষি কর্মকর্তা

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com