1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

শেরপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলায় সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ৪ মামলায় গ্রেফতার

Shakhowat Sheikh
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শুভ ইমরান গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
বগুড়ার শেরপুর থানায় গত ২রা নভেম্বর ২০২৪ মামলা নাম্বার ২ এর তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে তদন্তকারী কর্মকর্তা এস আই তোফাজ্জল হোসেন গত কাল ঢাকায় আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বগুড়া জেলার শাহজাহানপুর থানায় একটি ধুনট থানায় একটি শেরপুর থানায় দুটি মোট চারটি মামলায় গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণ :-
শেরপুর থানার, এফআইআর নং-২৪, তারিখ-২৮ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-২৮৩, তারিখ-২৮ সেপ্টেম্বর, ২০২৪, ধুনট থানার ,এফআইআর নং-২, তারিখ-৪ মার্চ, ২০২০; জি আর নং-৪৭/২০২০, তারিখ- ৪ মার্চ, ২০২০, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/১১৪ পেনাল কোড-১৮৬০, শাজাহানপুর থানার, এফআইআর নং-১৭, তারিখ-৮ মার্চ, ২০২৫; জি আর নং-৮০, তারিখ-৮ মার্চ, ২০২৫; শেরপুর থানার, এফআইআর নং-১২, তারিখ- ১৫ নভেম্বর, ২০২৪; জি আর নং-৩১৮, তারিখ-১৫ নভেম্বর, ২০২৪।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মুঈনদ্দিন জানান, ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শুভ ইমরানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া জেলায় অন্য থানার আরো দুটি মামলা সহ ৪টি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে পূরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com