1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

শেরপুুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৮ জনকে আসামী করে মামলা

Shakhowat Sheikh
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
শেরপুরে পুলিশের ওপর হামলা করে নাশকতা মামলার আসামি (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
শেরপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে এসআই তোফাজ্জল হোসেন, এস আই সরাফতের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় অভিযান চালিয়ে হামলা, হত্যচেষ্টা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি ও শাহ-বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি সিরাজুল ইসলাম (৫৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে নিয়ে আসার সময় তার ছেলে, ভাতিজা ও পরিবারের লোকজন পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় এসআই সরাফত, কনষ্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম নামের ৪ জন পুলিশ সদস্য আহত হন।
এই ঘটনায় এসআই তোফাজ্জল হোসেন বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো নজরুল ইসলাম লিটন, সিরাজুল ইসলাম (৫৫), আমিরুল ইসলাম রনি (২৩), রায়হান কবির পলাশ (২৭), গোলাপ হোসেন (৩৫), নুরুল ইসলাম নুর (৫৫), জাফর ইকবাল (৪০) ও সাইদুর রহমান (৫৫)।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com