1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

সরকারি খাদ্য গুদাম থেকে ২৫০ মেট্রিক টন চাল গায়েব কর্মকর্তা উধাও

ফারহিন মোস্তফা
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলার কালিগন্জ উপজেলায় ভোটমারি খাদ্য গুদাম থেকে প্রায় ২৫০ মেট্রিক টন চাল গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে ।শুক্রবার (৪ অক্টোবর) ভোরের দিকে ৩০ মেট্রিক টন চাল উদ্ধার হয়েছে। একই সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম এর খবর পাওয়া যাচ্ছে না। গতকাল দুপুরে ঘটনা স্থল পরিদর্শন শেষে জেলাপ্রশাসক এইচ এম রাকিব হায়দার ঘটনা তদন্তে ৪ সদস্যে একটি কমিটি গঠন করেন।

অভিযোগ উঠেছে, গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বৃহস্পতিবার দিবাগত রাতে ২৫টি ট্রাক্টর এ চালের বস্তা সরিয়ে ফেলেন। বিষয়টা জানতে পেরে ওই রাতেই গুদাম অভিজান চালান কালিগন্জ উপজেলা নির্বাহি কর্মকতা (ইউএনও)জহির ইমাম, এসময় তিনি কাগজ পত্রের সাথে বাস্তবে প্রায় ২৫০ মেট্রিক টন চাল কম পেয়েছেন , পাশাপাশি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লাপাত্তার বিষয়ে সত্যতা পেয়ে গোডাউন টি সিলগালা করে দেন। এ ঘটনা সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও)জহির ইমাম বলেন লোপাট হওয়া অবশিষ্ট চাল উদ্ধার সহ খাদ্য কর্মকর্তাকে খোজা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, এ বিষয়ে কথা বলতে ভোটমারি খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম এর সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com