1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সরকারি গাছ কর্তনের অভিযোগে সাতজনের বিরুদ্ধে এজাহার

মো. ফেরদাউছ মিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রায়তি নড়াইল ও খামার নড়াইল এলাকার ঝিলবান্ধা রাস্তার দুই ধারে থাকা সরকারী ইউক্যালিপটাস গাছ চুরি করে কাটার অভিযোগে জনস্বার্থে সাতজনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন সাদেকুল ইসলাম রুবেল নামে একজন সাংবাদিক । অভিযোগে উল্লেখ করা হয়, ১৩ মে থেকে ১৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ৬০টি ইউক্যালিপটাস গাছ পরিকল্পিতভাবে কেটে নেয়া হয়। এজাহারকারী মোঃ ছাদেকুল ইসলাম রুবেল জানান,আসামিরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে গভীর রাতে করাত, দা ও কুড়াল ব্যবহার করে গাছগুলো কর্তন করে এবং মহেন্দ্রা ট্রাক্টরের মাধ্যমে নিয়ে যায়। এসব গাছের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৭০ হাজার টাকা, যা সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এজাহারে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন, কামাল সরকার,আরিফ মিয়া, পাপুল সরকার, আইদুল মিয়া, হারুন আহমেদ, ইমরান মিয়া, ও তরিকুল মিয়া। এজাহারে আরও বলা হয়, ঘটনাস্থলে তদন্তের সময় অভিযুক্তরা বাদী ও স্বাক্ষীর সাথে দুর্ব্যবহার করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি তাদের মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টাও চালায়। তারা আরো হুমকি দেয়, এই বিষয়ে কেউ আইনগত পদক্ষেপ নিলে কিংবা সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে। এবিষয়ে অভিযুক্ত কামাল বলেন,আমার নামে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে।অভিযোগে উল্লিখিত সময়ে ওই রাস্তায় কেউ কোন গাছ কাটেনি। এই মামলার স্বাক্ষী সাংবাদিক পাপুল সরকারের এটাও একটা সাজানো মামলা আমার বিরুদ্ধে। আমি মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী করছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com