1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ ভোরে ১১০টি ইয়াবা বডিসহ হত্যা মামলাসহ চার মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সুভাষ মিয়াকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে। সুভাষ মিয়া পিংনা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত ফজল মেম্বারের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার পিংনা ইউনিয়নের যমুনা নদী পশ্চিম তীরবর্তী নলসনধা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে সুভাষ মিয়া দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ও চোরাকারবার বাড়ি সাথে জড়িত ছিল। আজ শনিবার ভোরে নল সন্ধ্যা গ্রামে যৌথবাহিনী অভিযান দিয়ে তার বাড়ির পাশ থেকে ১১০টি ইয়াবা বডিসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। সুভাষের বিরুদ্ধে হত্যা, মাদক ও চোরাকারবাড়িসহ মামলার চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। সরিষাবাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান দিয়ে সন্ত্রাসী সুভাষ কে ১১০ টি ইয়াবা বডি সহ গ্রেফতার করা হয়েছে। সুভাসের বিরুদ্ধে হত্যা মামলা সহ চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। আজ শনিবার বিকেলে সুভাষ কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com