1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

সরিষাবাড়ীতে মাদকসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার ভোরে পঞ্চাশী বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান দিয়ে ইয়াবাবড়ি, হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তিন মাদক ব্যবসায়ের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাচপটল ও কেরামজানি। মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় পাশের ধনবাড়ী উপজেলার পাচপটল গ্রামের বাদল মিয়া দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিলেন । বাদল মিয়া ও তার দলবল আজ রোববার ভোরে পঞ্চাশী বাজার এলাকায় মাদক বেচাকেনা করছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। পরে যৌথবাহিনী পঞ্চাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাদল মিয়া(৩৫), নাজিম উদ্দিন (৩২) ও ময়নাল শেখকে (৫০) ১০৪টি ইয়াবা বড়ি,২১ পুড়িয়া হেরোইন ও নগদ ৪২ হাজার ২৪০ টাকা সহ গ্রেপ্তার করে। এ ঘটনায় আজ রোববার দুপুরে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বাদী হয়ে মাদক ব্যবসায়ী বাদল মিয়াকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ রোববার দুপুরে তিন মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিন মাদক ব্যবসায়ীর বাড়ি ধনবাড়ী উপজেলায়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com