জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার সন্ধায় সাংবাদিক মেহেদী হাসান এর উপর হামলা হয়েছে। হামলায় গুরুতর আহত মেহেদীকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত মেহেদী জানান, গতকাল আমিও আমার স্ত্রী সন্তানসহ স্থানীয় পঞ্চপীর বাজারের উদ্দেশ্যে বাড়ি হতে ভ্যান যোগে রওনা করি এবং বাউসী মধ্যপাড়া জনৈক রাঙ্গার দোকানের সামনে রাস্তায় আগে থেকে উৎপাতে থাকা মমিন(২৬),মোহাম্মদ ইয়াসিন(৫০),কাইনসা (৫৫)সহ নাম না জানা আরো কয়েক জন পূর্বের শত্রুতার জের ধরে আমার সামনে দাড়াইয়া গতিরোধ করে। অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে আমি প্রতিবাদ করলে আমার উপর হামলা করে মুমিনের হাতে থাকা লোহার রড দিয়ে আমার পায়ে আঘাত করে রক্তাক্ত করে। হত্যা করার উদ্দেশ্যে যখন গলা চাপিয়ে ধরে নিঃশ্বাস বন্ধ করার চেষ্টা করে। আমার স্ত্রী আমাকে বাঁচানোর চেষ্টা করলে তাকে এলোপাথারি ভাবে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এক পর্যায়ে আমার হাত-পা বাঁধে মারপিট করতে থাকে। আমার স্ত্রীর ডাকচিৎকার করায় তার গলায় থাকা স্বর্ণের চেইন,হাতের স্বর্ণের আংটি, আমার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা নিয়ে নেয়। আশেপাশের লোকজন আসতে থাকলে মারপিট খুন জখমের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীরা চলে যাওয়ার পর উপস্থিতি লোকজন জখম প্রাপ্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায় এবং আমি ও আমার স্ত্রী চিকিৎসা গ্রহণ করি। রাতেই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বলেন, আহত মেহেদী ও তার স্ত্রী চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে গেছে।ঘটনা তদন্ত করে মামলা এফআইআর করা হয়েছে । দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।