1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে প্রতারক চক্রের ২ সদস্য আটক

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিভিন্ন দেশের জাল ডলার, জাল টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করে আর্মি ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার পুত্র জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর পুত্র রাসেল গাজী। সাতক্ষিরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, আটককৃত ব্যক্তিরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার এবং টাকা কালার প্রিন্টারের মাধ্যমে ছাপিয়ে মানুষের সাথে প্রতারনা করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি কালার প্রিন্টার, কিছু জাল ডলার, একটি ল্যাপটপ, ৩টি স্মার্ট ফোন, ৩টি বাটন ফোন এবং নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা এবং নিজস্ব সীলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com