1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সাদুল্লাপুরে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ

তারিকুল ইসলাম তারিক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্যাপুরের মিরপুর কাচারি বাজারের লাজু মিয়া নামের এক চালের ব্যবসায়ীর গুদাম ঘর থেকে ৩৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম । এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাবু মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলা সহ সাদল্লাপুরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভাবে সরকারি চাল কেনা-বেচা করছে । হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারে বিক্রয় করার জন্য মিরপুর সহ পীরগঞ্জের মাদারগঞ্জ বন্দর এলাকায় একাধিক ঘরে মজুদ করে রাখত। পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বিক্রয় করত । ঘটনা সূত্রে জানা গেছে, ২২ মে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার I এ সময় চালের মজুদার লাজু মিয়ার (৫৫) একটি ধানের গুদাম থেকে ৩৬ বস্তা চাল জব্দ করা হয় । অপর একটি গুদাম ঘর সিলগলা করা হয়। তথ্যসূত্রে জানা গেছে, সে রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের ফতু শেখের পুত্র । সে দীর্ঘদিন থেকে গরিব মানুষকে ঠকিয়ে কালোবাজারে চালের ব্যবসা করে আসছে । চাল জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com