1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

সান্তাহারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বগুড়ার সান্তাহারে উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ বুধবার বিকাল ৫টা থেকে বাদ্যের তালে তালে র‌্যালি আর স্লোগানে পুরো পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‌্যালিটি পৌর শহরের রেলগেট, হাটখোলা, বিপিস্কুল ও স্টেশন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক তুহিন ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফেরদৌস, মাহমুদুল আলম, শাহজাহান আলম স্বপন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক লিয়ন, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সনি, মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান, তাঁতীদলের সাধারণ সম্পাদক ফারুক, জাসাসের সভাপতি একেএম জামিউল হক গোল্ডেন ও সাধারণ সম্পাদক কবীর হোসেন প্রমূখ।
এসময় বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সান্তাহার স্বাধীনতা মঞ্চে পৌর জাসাসের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com