1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

সিরাজগঞ্জের, বেলকুচি-চৌহালী (০৫)আসনে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মামুনের মত সৎ নেতৃত্ব চান এলাকাবাসী

ইমরান হোসেন সুমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে মনোনয়ন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন— মনোনয়ন প্রক্রিয়ায় সৎ, যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।
সিরাজগঞ্জ-৫(বেলকুচি-চৌহালী) আসনে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মামুন। এলাকাবাসীর দাবি— তিনিই একমাত্র সৎ, নির্ভীক ও যোগ্য প্রার্থী যিনি তাঁতী, নদীভাঙন ও প্রান্তিক মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে তিনি দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী করতে তিনি এলাকার কর্মীদের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে যুব সমাজকে সঙ্গে নিয়ে চৌহালী-বেলকুচিতে সামাজিক উন্নয়ন ও সংগঠিত রাজনীতিতে তাঁর অবদান উল্লেখযোগ্য।
এলাকাবাসীর মুখে মুখে এখন একটি স্লোগান—
“আমাদের নেতা মেজর আব্দুল্লাহ আল মামুন— সৎ, নির্ভীক, যোগ্য নেতৃত্বের প্রতীক।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বেলকুচি-চৌহালী আসনে বিএনপির শক্ত ঘাঁটি পুনর্গঠনে একজন সৎ ও জনপ্রিয় প্রার্থী হিসেবে মেজর মামুনকে মনোনয়ন দিলে তা দলের জন্য হবে একটি যুগোপযোগী সিদ্ধান্ত।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com