1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৯৯০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার

মোঃ জুয়েল রানা
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৫৬৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজারস্থ আল্ট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সামনে থেকে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‌্যাব ১২ অভিযানিক দল। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ৮০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন নন্দীপুর গ্রামের মোছাঃ তানজিলা (৩৯)এবং ফকিরপাড়া ধরেন্দা গ্রামের মোছাঃ গুলশান আরা (৪২), উভয় দিনাজপুর জেলার হাকিমপুর থানার।২৭ আগস্ট মঙ্গলবার সকালে, সহকারী পুলিশ সুপার,মোঃ উসমান গণি, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২৬ আগষ্ট রাত ১১:৫৫ মিনিটের সময় এ আভিযান পরিচালনা করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com