1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

সিরাজগঞ্জ শহরে আইন রক্ষাকারীরাই আইন ভঙ্গ করে ৮ তলা ভবন

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ শহর দরগারোডে ক্ষমতার দাপটে গড়ে উঠেছে অবৈধ এলিট টাওয়ার বহুতল ভবন। অভিযোগ রয়েছে— সিরাজগঞ্জ এসপি অফিসের সাবেক স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম, হিসাব রক্ষক হেদায়েত উল্লাহ এবং সিরাজগঞ্জ জজ কোর্টের সহকারী জজ জাহিদুল ইসলাম গং আওয়ামী শাসন আমলে পৌর বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করেছেন।
সূত্র জানায়, পৌর কর্তৃপক্ষ থেকে অনুমোদন মিলেছিল মাত্র ৬ তলার জন্য। কিন্তু নিয়ম ভেঙে নির্মাণ করা হয়েছে ৮ তলা বিশিষ্ট অট্টালিকা। আইনের রক্ষক হয়েও কিভাবে তারা এভাবে বেআইনি পথে অবৈধ স্থাপনা গড়ে তুললেন—সে প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, এই ধরনের অবৈধ নির্মাণ শুধু আইন অবমাননার জ্বলন্ত উদাহরণই নয়, বরং নগর পরিকল্পনার জন্য মারাত্মক হুমকি।
অভিযোগ রয়েছে, অবৈধ নির্মাণ ঠেকাতে একাধিকবার লিখিত অভিযোগ করা হয়েছে পৌর প্রশাসক, পৌর নগর পরিকল্পনাবিদ মো. আনিসুর রহমান, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ শাখার কাছে। কিন্তু কর্তৃপক্ষের ভূমিকা এখন পর্যন্ত নীরব দর্শকের মতো।
নাগরিক সমাজ প্রশ্ন তুলেছে—আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এমন অভিযোগের ব্যাপারে নিশ্চুপ থাকে, তবে শহরের অনিয়ন্ত্রিত ও ঝুঁকিপূর্ণ নির্মাণের দায় কে নেবে?
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com