1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার সার্বভৌমত্ব রক্ষায় তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত, বললেন বাণিজ্যচুক্তি ‘ঐতিহাসিক’ ঈদগড়রের রুস্তম মেম্বার অপহৃত ৩০ লক্ষটাকা মুক্তিপণ দাবি প্রশাসনের হস্তক্ষেপ চাই এলাকাবাসী গজারিয়ায় মাদক পরিবহনের সময় হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ধামইরহাটে সুষ্ঠুভাবে জ্বালানি ব্যাবস্থাপনার লক্ষ নিয়ে আলোচনা সভা তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব: বলি হচ্ছেন স্বর্ণজয়ী লুবাবা

সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন পেতে চায়, রুহী আফজাল

Md Jake Ullah
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৩ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিশিষ্ট শিল্পপতি রুহী আফজাল । সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন রুহী আফজাল, পিতা আফজালুল হক মনি তালুকদার ছিলেন পাকিস্তান পার্লামের্ন্টের সদস্য। রুহী আফজাল বিগত সরকারের শাসনামলে নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছেন। তাই ভালোবাসা হিসাবে তৃণমূলের বিএনপির কর্মীরা রুহি আফজালকে এম পি হিসাবে দেখতে চান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সংসদীয় আসন সিরাজগঞ্জ- ৩ ( রায়গঞ্জ, তাড়াশ,আংশিক সলঙ্গা) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চান। ইতিমধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশে করছে। সেই সাথে দলীয় প্রচার প্রচারণার ব্যস্ত থাকতে দেখা গেছে।

জনগণের আশা আকাংখার স্বপ্নের সারথী হয়ে সব সময় পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের একজন সৈনিক। এ জন্য তিনি জনগণকে সাথে নিয়ে এ আসনের বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হয়ে দলীয় নেতা কর্মীদের সুসংগঠিত করতে, রাজনৈতিক দলের পরিক্ষীত মানুষ হিসাবে পরিচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাঠের আন্দোলনে উপস্থিতির মধ্যেই নিজের কার্যক্রম সীমাবদ্ধ রাখেননি, দলের কর্মসূচী সফল করতে পারিবারিক অর্থ ব্যয় করেছেন। একজন নারী সফল উদ্যোক্তা হয়ে তিল তিল করে গড়ে তুলেছেন আর আর স্পিনিং মিল। যেখানে সমাজের পিছিয়ে পরা পাঁচ শতাধিক নারী শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি আরো বলেন, দল যদি তাকে এই আসনের যোগ্য প্রার্থী মনে করে, দলীয় মনোনয়ন দেন তাহলে আসনটি খালেদা জিয়াকে উপহার দিবেন। তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতিকের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com