1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-৫ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী মেজর আব্দুল্লাহ আল মামুন

ইমরান হোসেন সুমন
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ-৫ বেলকুচি ও চৌহালী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন। তিনি প্রয়াত সাবেক মন্ত্রী, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আনছার আলী সিদ্দিকের সুযোগ্য সন্তান। পারিবারিকভাবে রাজনীতি ও জনসেবার সঙ্গে জড়িত থাকায় দীর্ঘদিন ধরেই স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি। বিশেষ করে বেলকুচি, চৌহালি চর অঞ্চল ও নদী ভাঙন কবলিত এলাকায় মেজর মামুনকে “জনমানুষের প্রাণের মানুষ” হিসেবে উল্লেখ করছেন সাধারণ ভোটাররা। এলাকার মানুষের দাবি, সততা, যোগ্যতা ও জনসেবামুখী মনোভাবের কারণে আগামীতে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তাকেই দেখতে চান তারা। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন ইতোমধ্যে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সিরাজগঞ্জ-৫ আসনের সাধারণ জনগণের অভিমত, সৎ ও ত্যাগী এই নেতার হাতেই আগামী দিনের দায়িত্ব তুলে দেওয়া উচিত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com