1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

সিরাজদিখানে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ ) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্কুলের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন শিক্ষার্থীদের মেধাবী সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় তাদের সম্মাননা ক্রেস্ট, নগদ টাকা ও গাছের চারা উপহার দেওয়া হয়। আজ সোমবার (৩ সেপ্টেম্বর) উপজেলা চত্তরের স্বাধীনতা মঞ্চে এ সংবর্ধনা দেওয়া হয়।

সিরাজদিখান উপজেলা প্রশাসন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবী সংবর্ধনা দেওয়ার এ আয়োজন করে। এর আগে বেলা সাড়ে কোরান তেলোয়াত, মাধ্যমে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে মেধাবী সংবর্ধনার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় কৃর্তী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ উপহার হিসেবে ছাতা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান,সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভির এর সভাপতিত্বে ও আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজের প্রভাষক চৈতি দেবনাথের সঞ্চালনা সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন বলেন, মেধাবী হলেই হবে না, ইতিবাচক মেধাবী হতে হবে। লেখাপড়ায় কেউ আগ্রহী হলে তার সামনে প্রতিবন্ধকতা বলে কিছু থাকে না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com