1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

সিলেটের ৬ জনের বিরুদ্ধে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে স্বেচ্ছাসেবক দল নেতার মামলা

মোঃ নাজমুল করিম তারেক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও প্রাণনাশের হুমকীর অভিযোগে সিলেটের ৬ জনকে আসামী করে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ (সাইবার ট্রাইব্যুনাল) আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ময়মনসিংহ জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, জুলাই আন্দোলনে আহত এবং সাবেক সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল নেতা আল আমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর পোষ্ট, মিথ্যা অপপ্রচার এর অভিযোগে দায়েরকৃত মামলায় আসামীরা হলেন- ১। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবা গ্রামের মোঃ শফিকুর রহমানের পুত্র মোঃ কাওছার আহমেদ (২৪), ২। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হলদিপুর চিলাউরার খাগাউড়া গ্রামের হারুন মিয়ার পুত্র হামিদ মিয়া (২৫), ৩। মৌলভীবাজার জেলার বড়লেখা থানার শাহাবাজাপুর ইউপির গ্রামতলা গ্রামের মোখলেছুর রহমান চৌধুরীর পুত্র মোঃ সানাউর রহমান চৌধুরী (২৮), ৪। একই জেলার জুড়ী থানার জাফরনগর ইউপির ভূগতেরা গ্রামের নজরুল হোসেন মজনুর পুত্র মেহেদী হাসান মিশাল (২৪), ৫। সুনামগঞ্জন জেলার দোয়ারাবাজার থানার বাংলাবাজার মির্ধারপাড়া গ্রামের উস্তাদ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান সোহাগ(২১) ও ৬। সিলেট জেলার কানাইঘাট উপজেলার মানিকগঞ্জ বাজার ধলিবিল দক্ষিণ (নওয়াগাউ) গ্রামের মৃত আলী আহমদের কন্যা শুহাদা বেগম(৩২)। মামলার উল্লেখ করা হয়- আসামীরা সকলেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর এবং কট্টর বিএনপি বিরোধী চক্রের সদস্য। তারা মামলার বাদীকে নিয়ে ফেইসবুকে বিদ্বেষমূলক অপপ্রচার চালিয়ে আসছে। এজাহারের সাথে তাদের ফেইসবুক আইডির পোষ্টের স্ক্রিনশটের কপি সংযুক্ত করা হয়েছে। মামলার বাদী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার পায়ারী রোড এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার পুত্র আল আমিন জানান, ৫ আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতনের পর থেকে তারা সংঘবদ্ধভাবে আমাকে নিয়ে নানা মিথ্যা আপত্তিকর পোষ্ট করে আসছে। আমি নিষেধ করার পরেও তারা এই অপপ্রচার বন্ধ না করায় আমি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত আমার মামলাটি আমলে নিয়ে সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com