1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

সীতাকুণ্ডে ১৪ বছরের শিশুকে বিয়ে করতে আসা ভারতীয় নাগরিককে অর্থদণ্ড

মুহাম্মদ নাজিমুজ্জামান রাশেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

চট্রগ্রামের সীতাকুণ্ডে বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে একজন ভারতীয় নাগরিক ও বিবাহের আয়োজককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাশঁবাড়িয়া (বাদামতল) এলাকার অরুণ বাবুর খোলা নামক স্থানে এই ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাশঁবাড়িয়ার বাদামতল নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপনে শান্তা নাথ নামের ১৪ বছরের এক কিশোরীর বিবাহ আয়োজনের অপরাধে আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আয়োজিত বিবাহের বর সুশান্ত নাথ (২৭) নামের একজন ভারতীয় নাগরিক। তিনি বিবাহ করতে বাংলাদেশে এসেছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ও সংশ্লিষ্ট ধারায় বিবাহের আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে ১৮ বছরের আগে যেন বিবাহের আয়োজন না করে সে বিষয়ে কিশোরীর মা-বাবাসহ আয়োজক ও অভিযুক্তকে সতর্ক করা হয়। এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বরকে (ভারতীয় নাগরিক) দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com