1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে চোরের সাথে আঁতাত করে বিএনপির দুই নেতা সাতটি মোটরসাইকেল চুরির অভিযোগে বহিষ্কার

শহিদুল ইসলাম আকন্দ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চোরচক্রের সাথে আঁতাত করে মোটরসাইকেল চুরির ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৫ মে) দুপুর ২টার দিকে উপজেলা রেজিস্ট্রার অফিসের সামনে মোটরসাইকেল বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হলে সাধারণ মানুষ বিষয়টি টের পায়। তখন উপস্থিত লোকজন চোর ধরে ফেলে এবং “চোর ধরো” বলে চিৎকার শুরু করে। পরে চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সুন্দরগঞ্জ পৌরসভা কৃষক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম শহিদ এবং তারাপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া এই চক্রের সাথে জড়িত। তাদের কাজ ছিল চুরি করা মোটরসাইকেল বিক্রিতে সহায়তা করা। আটক চোরকে পুলিশ হেফাজতে নিয়ে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এখন পর্যন্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকীম আজাদ বলেন, “আটক চোরের স্বীকারোক্তির ভিত্তিতে তদন্ত চলছে। সব প্রক্রিয়া শেষে মামলা রেকর্ড করে তাকে গাইবান্ধা হাজতে পাঠানো হবে।” ঘটনার পর দলীয় ভাবমূর্তি রক্ষার্থে বিএনপির গাইবান্ধা জেলার দুই অঙ্গ সংগঠন তাৎক্ষণিকভাবে শহিদুল ইসলাম শহিদ ও রিপন মিয়াকে বহিষ্কার করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com