1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে গরু চোর চক্র সক্রিয়, এক রাতেই ৫ গরু উধাও

মোঃ খালেকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিম বালাপাড়ায় গরু চুরির ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। সর্বশেষ মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে ওই এলাকার মুদি দোকানদার আতা শাহ ভোলার বাড়ি থেকে চুরি হয়েছে ৫টি গরু। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত চোরেরা গোয়াল ঘরের তালার কড়া কেটে গরুগুলো চুরি করে নিয়ে যায়। হালকা বৃষ্টির কারণে বাড়ির লোকজন কিছুই টের পাননি। সকালে ঘুম ভেঙে দেখা যায় দরজা খোলা এবং গরুগুলো নিখোঁজ। চুরির পর ঘটনাস্থলের পাশে রাস্তায় পিক-আপ ভ্যানের চাকার দাগ দেখা যায়, ফলে ধারণা করা হচ্ছে গরুগুলো পিক-আপে তুলে নিয়ে যাওয়া হয়েছে। চুরি হওয়া গরুগুলোর মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয় ইউপি সদস্য মো. মহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “কুরবানী ঈদ যত ঘনিয়ে আসছে, গরু চোর চক্র ততই সক্রিয় হয়ে উঠছে। গত এক মাসেই এই এলাকায় ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে খামারিরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, “এমন কোনো চুরির অভিযোগ এখনো পাইনি। তবে খোঁজ নিচ্ছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এলাকার মানুষ গরু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com