1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

সোনাগাজীর জনপ্রিয় হাওয়াই রোডে কিশোর গ্যাংয়ের উৎপাত আতঙ্কে স্থানীয়রা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
সোনাগাজী পৌরসভার আওতাধীন হাওয়াই রোড অল্প সময়ের মধ্যেই পৌরবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিকেলের শান্ত পরিবেশে হাঁটা কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডা— সব মিলিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য এটি ইতোমধ্যেই সবার পছন্দের জায়গা হয়ে উঠেছে।
কিন্তু সম্প্রতি এই শান্ত পরিবেশ নষ্ট করছে কিছু কিশোর গ্যাং। স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের টিপু রোড (হাওয়াই রোড) এলাকায় প্রতিনিয়ত বহিরাগত কিশোর গ্যাংয়ের ছেলেরা দলবল নিয়ে এসে সংঘাত, মারামারি ও হানাহানিতে লিপ্ত হচ্ছে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল বিকেলেও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় একটি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এলাকাটি মূলত পরিবার-পরিজন নিয়ে হাঁটা-চলার জন্য উপযুক্ত ছিল, কিন্তু এখন কিশোর গ্যাংয়ের কারণে মানুষ স্বাভাবিকভাবে বসতে বা আড্ডা দিতে পারছে না।”
স্থানীয়রা মনে করছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এ সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা প্রশাসনের প্রতি জরুরি ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com