1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

হত্যা, বিস্ফোরকসহ ১৯ মামলার আসামি বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ২ দিনের রিমান্ডে

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর ককটেল বিস্ফোরন গুলি করে আহত ও হামলার  মামলায় গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাব্লু’র ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা থেকে গ্রেফতার ডাবলুকে গতকাল রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলী আদালতে হাজির করা হয়। ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান রিমান্ড আবেদন শুনানী অন্তে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আসামি আমিনুল ইসলাম ডাব্লু বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এস আই নজরুল ইসলাম গ্রেফতারকৃত আসামি আমিনুল ইসলাম ডাবলুকে গতকাল রোববার বেলা ১১ টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলী আদালতে সোপার্দ করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। গত ২৩ মে শুক্রবার ঢাকার গুলিস্তান এলাকা থেকে পুলিশ ওই আসামিকে গ্রেফতার করে।  মামলা সূত্রে জানাগেছে, গত ৪ আগস্ট দুপুর ১২ টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরন, মারপিট গুলি ছুড়ে গাবতলীর দোয়ার পাড়ার ইউনুসের ছেলে জাকিরুলকে আহত করে। গুলিবিদ্ধ জাকিরুলকে আন্দেলনরত জনতা তাকে উদ্ধর করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসার করে সুস্থ হয়ে আসার পর জাকিরুল বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ অঙ্গ সংগঠনের ১৮১ নেতা কর্মীসহ অজ্ঞাত নামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। আসামি আমিনুল ইসলাম ডাবলুর বিরুদ্ধে হত্যাসহ ১৯ টি মামলা রয়েছে মর্মে আসামির চালান পত্র ও রিমান্ডের আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com