1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

হারিয়ে যাওয়ার তিন মাস পর মায়ের কাছে ফিরল ছেলে

আহসান হাবীব লায়েক 
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে
জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় নিখোঁজের প্রায় ৩ মাস পর মায়ের বুকে ফিরে গেল নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী শিশু আরমান আহমদ। শুক্রবার জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোলাপগঞ্জ উপজেলাধীন কুশিয়ারা এলাকা থেকে আরমানকে উদ্ধার করেন। বর্তমানে শিশু আরমান তার মায়ের জিম্মায় রয়েছে।
জকিগঞ্জ থানার জিডি সূত্রে জানা যায়, গতবছরের ২৪ নভেম্বর দুপুর ২ ঘটিকার সময় জকিগঞ্জের খলাছড়া থেকে ১৪ বছর বয়সী শিশু আরমান আহমদ নিখোঁজ হয়। পরে নিখোঁজ শিশুর মা ফরিদা বেগম ছেলের সন্ধান চেয়ে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মুফিদুল হক সজল জানান, নিখোঁজ শিশুকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে মা-বাবার সাথে অভিমান করে পড়ালেখা না করার জন্য বাড়ি ছেড়ে পালিয়েছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com