ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের পঞ্চদশ ট্রাস্টি বোর্ডের ১ম সভা ও নবনিযুক্ত ট্রাস্টিদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২ ডিসেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এতে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ২১ জন নবনিযুক্ত ট্রাস্টি উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ট্রাস্টিদের শপথ বাক্য পাঠ করান হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ। শপথ গ্রহণ শেষে ট্রাস্টিদের মাঝে তাদের দায়িত্বরত এলাকা বিভাজন করে দেয়া হয়। জানা গেছে ২১ জন ট্রাস্টির দুজনই চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা। একজন সাতকানিয়া উপজেলাধীন ব্রাহ্মণডেঙ্গা গ্রামের কৃতি সন্তান অমিত সন্তোষ দাশ গুপ্ত অন্যজন একই উপজেলার ঢেমশা গ্রামের কৃতি সন্তান দীপক পালিত। তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা হিন্দুদের মঠ, মন্দির,শ্মশানের উন্নয়ন সহ যাবতীয় কল্যাণে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন এবং চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।