1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি

হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির উদ্যোগে মধুপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

মো.রকিবুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে ‘হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’।
উল্লেখ্য, ১৮৬৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার, যিনি ১৯৩০ সালে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কারে ভূষিত হন। তাঁর জন্মদিন স্মরণে এবং রক্তদাতাদের সম্মান জানাতে ২০০৪ সাল থেকে বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়ে আসছে।
মধুপুরে দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে মানববন্ধন, আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেন।
সংগঠনের সভাপতি সোহান তালুকদার ও সাধারণ সম্পাদক আরশেদ আলমের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনারস চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়।
পরে মধুপুর রফিক আইটি ইনস্টিটিউটে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এস. এম. শহীদ, রাসেল কবির, সহ-সাধারণ সম্পাদক খাইরুল, কার্যকরী সদস্য বিশাল চৌহান, মো. সোহান, হাসান আল-রাফি, তাবাসসুম মীম, রাফিউ সরকার, খন্দকার বুলবুল, মো. শুভসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জানান, ‘হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি’ এখন পর্যন্ত প্রায় ২ হাজার রোগীকে ২ হাজার ব্যাগ রক্ত সরবরাহ করেছে। এর মধ্যে সদস্য সুরুজ এককভাবে ৮৬ বার, সভাপতি সোহান ১৮ বার, এবং সাধারণ সম্পাদক আরশেদ আলম ১৯ বার রক্ত দিয়েছেন।
বক্তারা বলেন, সংগঠনের প্রতিটি সদস্যই স্বেচ্ছায় রক্ত দিয়ে মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com