1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

২০২৬ ফিফা বিশ্বকাপের বাজনা বেজে গেছে

Omor Faruk
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপের বাজনা বেজে গেছে। ঠিক এক বছর পর অর্থাৎ আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত মেগা আসরটি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে প্রথমবার অংশ নেবে ৪৮ দল।ওই টুর্নামেন্টে জায়গা পেতে বেশ আগেই উত্তর, দক্ষিণ, মধ্য আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া এবং ওশেনিয়া মহাদেশের দলগুলোর লড়াই শুরু হয়েছে। এরই মধ্যে বড় বড় কিছু নাম বিশ্বকাপে তাদের টিকিট বুকিং দিয়ে ফেলেছে।ওদিকে দারুণ লড়াই হলেও আফ্রিকা মহাদেশের বাছাইপর্ব পেরিয়ে এখনো কোন দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারেনি। মহাদেশটির ৫৪ দল বিশ্বকাপে যেতে লড়াই করছে। তবে ইউরোপের বিশ্বকাপ বাছাই ওই অর্থে শুরুই হয়নি।

নেশনস লিগ শেষ হওয়ায় এবার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার তোড়জোড় শুরু করবে ইউরোপের ৫৪ দল। নেশনস লিগে না থাকায় ইউরোপের ‘জি’ থেকে ‘এল’ পর্যন্ত গ্রুপের বাছাই পর্ব শুরু হয়েছে। সেখানে বিপদে আছে ইতালির মতো দল। টানা তৃতীয়বার তারা বিশ্বকাপে জায়গা না পাওয়ার শঙ্কায় আছে।
আরও পড়ুন- সাদিও মানেকে ছাড়াই সেনেগালের ইতিহাস
এরই মধ্যে লাতিন অঞ্চল থেকে ব্রাজিল, আর্জেন্টিনা ও ইকুয়েডর বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। এশিয়া থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, জর্ডান ও উজবেকিস্তান বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে। জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে। ওশেনিয়া থেকে নিউজিল্যান্ডের বিশ্বকাপ খেলা নিশ্চিত। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা তো বিশ্বকাপে খেলবেই।
বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে সরাসরি খেলার সুযোগ পাবে ৮ দল। এক দল খেলবে প্লে-অফে। আফ্রিকা অঞ্চল থেকে খেলবে ৯ দল, এক দল পাবে প্লে-অফ খেলার সুযোগ। কনকাকাফ অঞ্চল থেকে স্বাগতিক ৩ দেশ ছাড়াও আরও তিনটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, প্লে-অফ খেলবে আরও দুটি দেশ।
আরও পড়ুন- হারের মুখে মেসিকে তুলে নেয়ার কারণ জানালেন স্কালোনি
কনমেবল থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ৬ দেশ, একটি খেলবে প্লে-অফে। ওশেনিয়া অঞ্চল থেকে একটি দেশ সরাসরি আর একটি পাবে প্লে-অফে খেলার সুযোগ। ইউরোপ অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ১৬টি দেশ। এই অঞ্চল থেকে প্লে-অফ খেলার সুযোগ পাবে না কেউ।
আরও পড়ুন- ‘ব্রাজিলে ৭০ জন খেলোয়াড় আছে, যারা বিশ্বকাপে খেলার যোগ্য’
বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলো যাদের: ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া, জাপান (এশিয়া), যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো (স্বাগতিক এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল), আর্জেন্টিনা, ইকুয়েডর ও ব্রাজিল (দক্ষিণ আমেরিকা), নিউজিল্যান্ড (ওশেনিয়া)।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com