1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

৬ দফা জানাজা শেষে ফরিদগঞ্জের সাবেক এমপির দাফন সম্পন্ন

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে
চাঁদপুরে-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য  ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার ইস্কাটন গার্ডের জামে মসজিদে প্রথম জানাজা শেষে রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুরে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে, ১১টায় চাঁদপুর হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ও ফরিদগঞ্জে দুপুর ২টায় আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, বিকাল ৩টায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে ও সর্বশেষ কাউনিয়া শহীদ হাবিবুল্ল্যা উচ্চ বিদ্যালয় জানাজা শেষে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রতিটি জানাজায় কয়েক কাজার মুসুল্লী অংশগ্রহণ করেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা যান ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
এদিকে সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও জনপদ বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ওস্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কর্মজীবন শেষ করে তিনি ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে আছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের ১নং সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আমৃত্যু দায়িত্বরত ছিলেন।
ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে। তার পিতার নাম মো. হাসমত উল্ল্যাহ এবং মায়ের নাম হাজেরা বেগম। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) দুটি আসন থেকে নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com