1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

দুমকীতে সংখ্যালঘুর ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

রাব্বিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীর দুমকীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকেরা।সোমাবার(২৬ ফেব্ররুয়ারি) সকালে উপজেলার দুমকী সাতানী গ্রামে জমিজমার বিরোধের জেরে হিন্দু সম্প্রদায়ের ওপর এ হামলার ঘটনা ঘটে। পরে বিকেল ৫ টায় ওই গ্রামের মহারাজ বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২’শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে অনিমা রানী ও অনিকা রানীর ওপর হামলাকারী উপজেলার মকিমজান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শিকদার, মদদ দাতা আঙ্গারিয়া ইউপি’র ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ জিল্লুর রহমান সোহরাবসহ সকল সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র দাস, স্থানীয় বাসিন্দা সেলিনা বেগম, ভুক্তভোগী সজল চন্দ্র শীল ও বীরবল চন্দ্র শীল প্রমুখ।

এবিষয়ে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় দুমকী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, আদালতে চলমান মামলা মোকদ্দমার জমিতে ওই এলাকার মৃত. আ: লতিফ হাওলাদারের উত্তরসূরীরা একটি পাকা ভবন নির্মাণ করতে গেলে বীরবল শীল ওরফে বিমল শীল ও রাধেশ্যাম শীলের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আঃ লতিফ হাওলাদারের জামাতা মোস্তফা শিকদার ও মদদদাতা ইউপি সদস্য জিল্লুর রহমান সোহরাব অতর্কিত হামলা চালিয়ে দুই নারীকে আহত করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহত ওই দুই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com