1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় পিকআপ উল্টে আহত ২

Hossain Ahmed Rakib
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল থানার বইলর ইউনিয়নের বড় পুকুরপাড় তিনমনি মোড় এলাকায়, ভোর ৫ টার দিকে একটি মালবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে পিকআপটির চালক ও হেলপার আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত যানটি সড়ক থেকে সরিয়ে নেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com