1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ভাষাগত বৈপরীত্য দূর করতে এগিয়ে আসতে হবে

মো আসাদুর রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে
সমতলের সাথে ভাষাগত বৈপরীত্য দূর করতে আদিবাসীদের এগিয়ে আসতে হবে। আদিবাসী সম্প্রদায়ের মেধা ও যোগ্যতা রয়েছে। নিজেদেরকে ভেতর গুটিয়ে না রেখে যোগাযোগ দক্ষতা আরও বৃদ্ধি করতে হবে।
শনিবার (২ মার্চ) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আম বাগান চত্বরে আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মিলনমেলায় বক্তারা এসব কথা বলেন।
তারা আরও বলেন, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় কি ভূমিকা পালন করছে, এ বিষয়ে দ্রুতই গবেষণার কাজ শুরু করা হবে।
অনুষ্ঠানে আগত ইংরেজি বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী হ্লামংউ মারমা বলেন, ‘আমরা শিক্ষা দিয়ে আলোর পাহাড় গড়বো। আমরা সংখ্যালঘিষ্ঠ হওয়ার পরেও এ বিশ্ববিদ্যালয়ে এসেছি। কারণ হচ্ছে এ বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষাবৃত্তি সুবিধা দিয়ে থাকে। তবে এই সুবিধা যদি কয়েকটা বিভাগের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকল বিভাগে ব্যবস্থা করা যেত, তাহলে আমরা টেকনিক্যাল বিষয়ে পড়ার সুবিধা পেতাম।’
অনুষ্ঠানে বাংলা বিভাগে অধ্যয়নরত পঞ্চম বর্ষের শিক্ষার্থী বুদ্ধেন্দু চাকমা বলেন, ‘যখন আমাদের উপজাতি পরিচয় দেয়া হয়, তখন নিজেকে ছোট  মনে হয়। আমাদের আদি পুরুষরা এদেশে বসবাস করে আসছে। আমরা চাই, আমাদের আদিবাসী পরিচয় দেয়া হোক। এতে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে পারবো।’
প্রসঙ্গত, আদিবাসী শিক্ষার্থীদের এ মিলনমেলায় নানা ধরনের খেলার আয়োজন করা হয় যার মধ্যে হাড়ি ভাঙ্গা, র্যাফেল ড্র, বালিশ নিক্ষেপ অন্যতম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩৫ জনের অধিক আদিবাসী শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com