1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

টাংগাইলের নাগরপুরে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

মোঃকবির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর জামায়াতে ইসলামী কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নাগরপুর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজের প্রধান গেটে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ সংসদীয় আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেনসহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
মিছিল চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ডা. এ কে এম আব্দুল হামিদ বলেন, নাগরপুর-দেলদুয়ারের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করব,ইনশাআল্লাহ। তিনি আরও বলেন দাঁড়িপাল্লা প্রতীক শান্তি, ন্যায় ও কল্যাণের প্রতীক। দাঁড়িপাল্লা বিজয়ী হলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com