1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা: রুমিন ফারহানা

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ব্যারিস্টার রুমিন ফারহানার যোগদানের বিষয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে সেই গুঞ্জনকে স্রেফ ‘গুজব’ হিসেবেই গণ্য করছেন এই নেত্রী।

রুমিন ফারহানা তার পোস্টে একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেছেন, যার মর্মার্থ হলো— ‘গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা আর বিশ্বাস করে গাধারা।’ সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও, বর্তমান প্রেক্ষাপটে তার এই পোস্টটি এনসিপিতে যোগদানের গুঞ্জনের কড়া জবাব হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে যে, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়ায় রুমিন ফারহানাসহ বেশ কয়েকজন পরিচিত মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের খবরও গণমাধ্যমে উঠে আসে। তবে রুমিন ফারহানার সাম্প্রতিক এই অবস্থান থেকে স্পষ্ট যে, এখনই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এবং ছড়িয়ে পড়া খবরগুলোকে তিনি গুরুত্বহীন বলে মনে করছেন।

উল্লেখ্য, এনসিপির পক্ষ থেকেও রুমিন ফারহানার যোগদানের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছিলেন, অনেক নেতার সঙ্গেই তাদের আলোচনা চলছে, তবে রুমিন ফারহানার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com