1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা নীলফামারীতে নারী প্রধান শিক্ষকের নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি।। ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান। মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা বাণিজ্যিক খেজুর বাগান পরিদর্শনে আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা টাংগাইলের নাগরপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা করলেন এমপি লাভলু কাহালুতে বিষপানে অসুস্থ যুবকের মৃত্যু, আইনগত কার্যক্রম চলমান ব্রহ্মপুত্র নদের ভাঙনের হাত হতে চিলমারী রক্ষার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত আ.লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসির দ্বারস্থ জামায়াত

যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার, ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

ইসরায়েলি ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের অন্তত ২৭০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমাহ মোহাজেরানি এই পরিমাণ জানান। এদিকে, মধ্যপ্রাচ্যের পাঁচ দেশকে ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করার অভিযোগ এনে ক্ষতিপূরণ চেয়েছে। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রিয়া নভোস্তিকে ফাতেমাহ মোহাজেরানি বলেন, ‘প্রাথমিক ও স্থূল হিসাব অনুযায়ী এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার।’ তিনি জানান, ইরানি প্রশাসনের অর্থনৈতিক কর্তৃপক্ষগুলো কয়েকটি ধাপে এই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করবে।

মোহাজেরানি ব্যাখ্যা করেন, প্রথম ধাপে ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে এবং দ্বিতীয় ধাপে বাজেটের রাজস্ব ক্ষতি ও শিল্পকারখানা বন্ধ থাকার প্রভাব বিশ্লেষণ করা হবে। দক্ষিণ ইরানের মিনাবের এক প্রাথমিক বিদ্যালয়ে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বর্বরোচিত সামরিক হামলায় প্রায় ১৭০ জন প্রাণ হারায়। সেই ঘটনার প্রসঙ্গ টেনে মোহাজেরানি আরও বলেন, ‘মিনাব স্কুলে আমাদের প্রিয়জনদের রক্তক্ষয়ের ক্ষতিপূরণসহ জনগণের অধিকার আদায়ে আমরা অবশ্যই আইনি পথ বেছে নেব।’

এদিকে, ইরান তাদের ওপর চালানো মার্কিন-ইসরায়েলি হামলায় অংশগ্রহণের অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান—এই পাঁচটি আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আল-রোয়াইয়িকে লেখা সোমবারের এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি দাবি করেছেন, ওই রাষ্ট্রগুলো মার্কিন-ইসরায়েলি হামলার পথ সুগম করে দিয়ে তাদের আন্তর্জাতিক অঙ্গীকার ভঙ্গ করেছে। এর ফলে, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তাদের দায়ী থাকা উচিত এবং ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর এই আঞ্চলিক অস্থিরতা চরম রূপ নেয়। গত সপ্তাহে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার আগে তেহরান ইসরায়েল, ইরাক, জর্ডান এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায়। এই সংঘাতের ফলে পুরো অঞ্চল জুড়ে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন।

এদিকে, পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে ২১ ঘণ্টাব্যাপী আলোচনা কোনো চুক্তি ছাড়াই গত রবিবার ভোরে শেষ হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দল চলতি সপ্তাহের শেষ দিকে, বৃহস্পতিবার আবারও ইসলামাবাদে ফিরতে পারে। দীর্ঘ প্রায় পাঁচ দশকের মধ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ার মাত্র কয়েক দিন পরই এমন খবর সামনে এল।

একটি সূত্র জানিয়েছে, এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি, তবে দুই দেশই চলতি সপ্তাহের শেষ নাগাদ আলোচনায় ফিরতে পারে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘কোনো চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি, তবে প্রতিনিধি দলগুলো শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সময় খোলা রাখছে।’

গত মঙ্গলবারের যুদ্ধবিরতি ঘোষণার ৪ দিন পর পাকিস্তানের রাজধানীতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে আয়োজিত এই বৈঠক ছিল গত এক দশকের বেশি সময়ের মধ্যে দুই দেশের কর্মকর্তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। এমনকি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল সবচেয়ে উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com